ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
“সংবিধানের ঊর্ধ্বে জুলাই সনদ নয়” — সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদের ‘সবকিছু সংবিধানের উপর প্রাধান্য’ পেলে তা ভবিষ্যতের জন্য ‘খারাপ নজির’ তৈরি করবে। তিনি বলেন, এই সনদের কোনো বিধান বা সুপারিশের বৈধতা আদালতে প্রশ্ন তোলা যাবে না—এমন ধারা সাংবিধানিক নয়।
রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি সমঝোতা দলিল কখনও সংবিধানের উপরে থাকতে পারে না। এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে ভুল উদাহরণ তৈরি করতে পারে। এছাড়া, আপিল বিভাগকে এই সনদের ব্যাখ্যার চূড়ান্ত কর্তৃত্ব দেয়া নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, অনেক বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলোর নিষ্পত্তিও প্রয়োজন। বিএনপি শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশনে তাদের মতামত পাঠাবে।সংবিধান সংশোধনের অঙ্গীকার চূড়ান্ত খসড়ায় না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। নির্বাচন বিষয়ে সালাহউদ্দিন বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং নির্বাচন কমিশন প্রস্তুতি প্রায় শেষ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি