ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
যুদ্ধ থামিয়ে ‘বেহেশতে যেতে’ চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার মাধ্যমে তিনি ‘বেহেশতে যেতে’ চান। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি, যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষমতায় ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই ইউক্রেন যুদ্ধ থামানোর ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার দ্বিতীয় মেয়াদের আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর যুদ্ধবিরতি সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে যুদ্ধ থামাতে নিজের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন তিনি।
চলতি সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প। তার মূল লক্ষ্য এখন বিবদমান দুই নেতাকে এক টেবিলে বসানো।
এই কূটনৈতিক ডামাডোলের মধ্যেই মঙ্গলবার (১৯ আগস্ট) দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেন শান্তি চুক্তিকে তিনি নিজের জন্য বেহেশতে যাওয়ার একটি পথ হিসেবে দেখছেন। তার ভাষায়, “সপ্তাহে সাত হাজার মানুষ নিহত হচ্ছে। আমি যদি তাদের বাঁচাতে পারি, তবে অবশ্যই সেই চেষ্টা করব। আমি বেহেশত চাই, এটিই অন্যতম কারণ।”
৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে ছয়টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। এই অবদানের জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন। ট্রাম্পের এই আধ্যাত্মিক ও রাজনৈতিক মন্তব্যের মিশ্রণ তার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)