ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন সুযোগ
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রিভাইজড কলিং ভিসা ফ্রেমওয়ার্ক’ এর আওতায় নতুন করে প্রায় ২৪ লাখ ৬৭ হাজারের বেশি বিদেশি শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ বাংলাদেশসহ অন্যান্য শ্রম রফতানিকারক দেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।
এই ভিসার জন্য আগ্রহীদের ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে আবেদন করতে হবে। তবে বাংলাদেশ থেকে কতজন শ্রমিক আবেদন করতে পারবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি মালয়েশীয় কর্তৃপক্ষ।
আবেদন করতে হবে শুধুমাত্র সরকার অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে। সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
নতুন প্রক্রিয়ায় মালয়েশিয়ার ১৩টি খাত ও উপখাতে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। উল্লেখযোগ্য খাতগুলো হলো:
কৃষি: রাবার ও পাম বাগান, মাছ উৎপাদন
বনায়ন ও খনিজ খাত
উৎপাদনশিল্প: শুধুমাত্র MIDA অনুমোদিত কারখানায়
নির্মাণ খাত: শুধুমাত্র সরকারি ভবন ও অবকাঠামো প্রকল্পে
মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এত বিপুল সংখ্যক নিয়োগ হলেও কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া চালু থাকবে। স্বরাষ্ট্র ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটি আবেদন যাচাই করে চূড়ান্ত প্রার্থীদের বাছাই করবে।
১৯৯০-এর দশকে বাংলাদেশ মালয়েশিয়ার প্রধান শ্রমিক সরবরাহকারী দেশ ছিল। সময়ের সঙ্গে এই অবস্থান হারিয়েছে তবে নতুন নিয়োগ ফ্রেমওয়ার্কে বাংলাদেশ আবারও নিজের অবস্থান পুনরুদ্ধার করতে পারে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে