ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চার মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ কোটি ৭৬ লাখ) সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের সুষ্ঠু হওয়ার লক্ষ্য সামনে রেখে তারা চার মিলিয়ন ইউরো অর্থ সহায়তা প্রদান করবে।
এর আগে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেড় ঘণ্টা ব্যাপী বৈঠক করে। বৈঠকে ইইউর অর্থায়নে একটি প্রকল্পের পাশাপাশি সিইসির নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মিলার বলেন, তারা আশা করছেন আসন্ন নির্বাচন আন্তর্জাতিক মানের এবং সুষ্ঠু হবে। আগামী মাসে ইইউর প্রাক-নির্বাচনী বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে, এবং বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ ইইউর অগ্রাধিকার হিসেবে বিবেচিত।
মিলার আরও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইইউ সবসময় সহায়তা প্রদান করবে। তারা আশা করছে বাংলাদেশে জবাবদিহিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। এছাড়া, ইইউ নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। পাশাপাশি ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল সমস্যা মোকাবেলায়ও তারা সহায়তা প্রদান করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল