ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল রাবি
ডুয়া নিউজ : পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। শনিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসহ হলে হলে প্রদক্ষিণ করেছে।
এর আগে রাবিতে পোষ্য কোটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শনিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনে নামেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছি বলে এটা শুধু রাবির জন্য নয়, এই আন্দোলন সারাদেশের পোষ্য কোটার বিরুদ্ধে। এই কোটা বাতিল করা না হলে রোববার (৮ ডিসেম্বর) থেকে কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র সংগঠনগুলোর নেতারা।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘কোটা নয়, মেধার জয়; জোহা স্যারের স্মরণে, ভয় করি না মরণে; তুমি কে আমি কে, মেধাবী মেধাবী; পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক; জনে জনে খবর দে, কোটা প্রথার কবর দে; দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’ রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায় বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী মারুফ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তিন মাসে কোনো উন্নয়ন করতে পারেনি। পোষ্য কোটা যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট না করে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, “পোষ্য কোটা বৈষম্যের প্রতীক। এটি মেধাবীদের সুযোগ কমিয়ে দেয়। আমরা সারা দেশের পোষ্য কোটা বাতিলের দাবি জানাই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস