ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
‘যেকোনো সময় ভাঙতে পারে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বজায় রাখা খুবই কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে।
রোববার (১৭ আগস্ট) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা প্রতিদিন লক্ষ্য রাখি ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে। একইভাবে কম্বোডিয়া ও থাইল্যান্ডে কী ঘটছে তাও আমরা পর্যবেক্ষণ করি। এছাড়াও অন্যান্য উত্তেজনাপূর্ণ অঞ্চলগুলোর ঘটনাও আমরা নিয়মিত মনিটর করি।"
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। এ সময় তিনি ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধবিরতি প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও উল্লেখ করেন।
যদিও ভারতের দাবি, গত মে মাসে পাকিস্তানের ব্যাপক ক্ষতির পর ইসলামাবাদের উদ্যোগে যুদ্ধবিরতি আনা হয় এবং সংঘাত শেষ হয়। পাকিস্তানও ট্রাম্পের হস্তক্ষেপের কথা উল্লেখ করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপের কারণে বিষয়টি তার নজরে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস