ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নারীর মুক্তি জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য সমাজে অন্তর থেকে পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
রোববার রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ‘জুলাই অভ্যুত্থান এবং নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে খান ফাউন্ডেশন।
সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট রোখসানা খোন্দকার। উদ্বোধনী বক্তব্য দেন ড. আদি ওয়াকার। সেমিনারে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইসহ বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনীতিবিদ, গবেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মঈন খান বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি নারী, অথচ জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ৫০ শতাংশ নয়। আমি প্রশ্ন রাখছি—৩০০ আসনের সংসদে ১৫০ বা ১৫১ নারী এমপি কেন থাকবে না? ৪০ লাখ নারী শ্রমিক গার্মেন্টস খাতে কাজ করছেন, যারা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাদের রাজনৈতিক ক্ষমতায়নও এখন সময়ের দাবি।”
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সোলিমা রহমান বলেন, “নারী আসনের একমাত্র সমাধান হচ্ছে সরাসরি ভোটের ব্যবস্থা। আমি বলছি না ১০০টি আসন দিতে হবে, কিন্তু এ সমস্যার সমাধান করতেই হবে।” তিনি আরও বলেন, “নির্বাচন কতটা সুষ্ঠু হবে জানি না, কিন্তু আমাদের অংশগ্রহণ করতে হবে।”
সেমিনারে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, “ঢাকায় দায়িত্ব নেওয়ার পর অনেক অনুষ্ঠানেই অংশ নিয়েছি। তবে এই অনুষ্ঠানে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ দেখে খুব ভালো লেগেছে। এটি একটি ইতিবাচক বার্তা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ ফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ড. মাহদি আমিন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জেএসডির তানিয়া রব, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের নূরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান, সাংবাদিক মাসুদ কামাল, মুনজুল আলম পান্না, কাজী জেসিন এবং দিপ্তি চৌধুরী।
সেমিনারে বক্তারা নারীর মর্যাদা, প্রতিনিধিত্ব এবং নীতিনির্ধারণী পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি