ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দুদকের মামলায় ডেল্টা গ্রুপের চেয়ারম্যান-স্ত্রীসহ আরও ১৫ জন
ব্যাংকিং নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় সাড়ে ৬৮ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ডেল্টা অ্যাক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ, তার স্ত্রী এবং সাউথইস্ট ব্যাংকের শীর্ষ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে।
রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার এ বিষয়টি জানান।
মামলার আসামিরা হলেন- দি ডেল্টা অ্যাক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম ফারুক আহমেদ, তার স্ত্রী ও পরিচালক ফেরদৌস আরা বেগম, সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট শাখার এক্সিকিউটিভ অফিসার ইমাম বোখারী, এভিপি ও ফরেন ট্রেড ইনচার্জ মো. মোজাম্মেল হক, এভিপি ও ক্রেডিট ইনচার্জ মো. মোর্শেদ আলম মামুন, ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুল কবীর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট শাখা প্রধান আব্দুল বাতেন চৌধুরী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুস সবুর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) নাসিম সিকান্দার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার অপারেশন সরদার মো. হাজ্জাজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) (কর্পোরেট শাখা) আব্দুর রহমান চৌধুরী, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) শিল্পী রাণী দাস, এভিপি ও ইনচার্জ শ্যামল কুমার চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার (অপারেশন) কাজী আবু তাহের।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা অসৎ উদ্দেশ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মতিঝিল কর্পোরেট শাখা থেকে নয়টি হিসাব ব্যবহার করে ঋণের নামে ৫৮ কোটি ৯০ লাখ টাকার বেশি তুলে নেন। ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত সুদ ও অন্যান্য চার্জসহ ব্যাংকের মোট বকেয়া দাঁড়ায় প্রায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে ৯১ কোটি ৭ লাখ টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট প্রায় ৬৮ কোটি ২৭ লাখ টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন অভিযুক্তরা।
মামলায় বলা হয় টাকা পরিশোধ না করে আসামিরা দণ্ডবিধির ৪০৬/৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি