ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
সোমবার থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’ উদযাপিত হতে যাচ্ছে। দেশের মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, উন্নয়ন, সংরক্ষণ এবং সম্প্রসারণে জনসচেতনতা সৃষ্টিই এই আয়োজনের মূল লক্ষ্য।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।
তিনি জানান, সপ্তাহের প্রথম দিন সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সভাপতিত্ব করবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পদক ২০২৫’ প্রদান করা হবে। পদকগুলো স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ—এই তিনটি ক্যাটাগরিতে দেওয়া হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে সপ্তাহব্যাপী র্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শনী, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং মতবিনিময় সভাসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২২ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫’-এর পূর্বনির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!