ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ফাঁস হলো শেখ হাসিনা ও ইনুর কথোপকথনের অডিও
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, অডিওটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়কার।
আজ রোববার (১৭ আগস্ট) সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের অডিওটি প্রকাশ করেন। এরপরই অডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নানা বিতর্ক তৈরি করে।
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, ইনু প্রধানমন্ত্রীকে বলেন, “আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলতেন সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।” উত্তরে শেখ হাসিনা বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী।”
আলোচনায় ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর বিষয়ে পরামর্শ দেন ইনু। বলেন, “ইন্টারনেট চালু করতে বলেন। এটা আমাদেরই কাজে লাগবে। আমরা নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব।” জবাবে প্রধানমন্ত্রী বলেন, “আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এলে তারা চালু করবে।”
অডিওতে জামায়াত-শিবির দমনের বিষয়ে কঠোর অবস্থান নিতে পরামর্শ দেন ইনু। বলেন, “তাদের মেরুদণ্ড ভেঙে দিন।” প্রধানমন্ত্রী এতে সম্মতি দেন এবং শিবির সদস্যদের তালিকা করে ধরার কথাও বলেন।
এর আগেও শেখ হাসিনা ও ছাত্রলীগের নিষিদ্ধ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের একটি ফোনালাপ ফাঁস হয়। যেখানে ১৫ জুলাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের পর পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। ইনান জানান, হলগুলো অনেকটাই ফাঁকা, তবে পুলিশি অ্যাকশন দরকার।একাধিক অডিও ফাঁসকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সরকার বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো এসব অডিওর সত্যতা বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি