ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান তাদের প্রত্যাবর্তন: নিরাপত্তা উপদেষ্টা
রোহিঙ্গা সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন—এই নীতিতে বাংলাদেশ অটল বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
রোববার (১৭ আগস্ট) ঢাকায় বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে এক ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের কাছে এই সুস্পষ্ট বার্তা দেন।
নিরাপত্তা উপদেষ্টা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, একটা সময়ে রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে যাচ্ছিল। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য গত বছর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সকল সদস্যকে একটি আন্তর্জাতিক সম্মেলনের জন্য আহ্বান জানান এবং তাৎক্ষণিক ইতিবাচক সাড়া পান।
খলিলুর রহমান জানান, জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এই সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১০৬টি দেশ এতে সহ-পৃষ্ঠপোষকতা করে, যা প্রমাণ করে যে এই ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন এখন যথেষ্ট জোরালো।
তিনি আরও বলেন, "এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্খা, তাদের স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই।" যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য নয়, তাই বাংলাদেশ তাদের মুখপাত্র হিসেবে কাজ করছে বলে তিনি জানান।
আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা উপদেষ্টা বলেন, "আপনি আন্তর্জাতিক সাহায্য দিয়ে কতদিন রাখবেন, তাদের তো বাড়িঘরে ফিরতে হবে। সাহায্য কমে গেলে আমাদের হোস্ট কমিউনিটিতে তার প্রতিক্রিয়া পড়ে। সাহায্য যেন অব্যাহত থাকে, সেই প্রচেষ্টা তো করছি। তবে সবচেয়ে বড় জিনিস হলো, তাদের ফেরত নেওয়া।"
উল্লেখ্য, আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে এবং ৬ ডিসেম্বর কাতারের দোহায় রোহিঙ্গাবিষয়ক আরও দুটি উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। কক্সবাজারের সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!