ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
জুলাই সনদে রাজনৈতিক মতবিরোধ
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদের খসড়া প্রস্তুত করে দলগুলোর কাছে পাঠিয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত সনদ ঘোষণার পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে।
জুলাই সনদ নিয়ে বিএনপি বলছে, আগামী নির্বাচনে গঠিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কিন্তু বিপরীতে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদ সনদ বাস্তবায়নে গণভোট, গণপরিষদ নির্বাচন বা অধ্যাদেশের পক্ষে অবস্থান নিয়েছে।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আইনি ভিত্তি নিশ্চিত করতে বিচারপতি, আইনজীবী ও শিক্ষকদের সমন্বয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।
কমিশনের মতে, জনগণের সর্বজনীন অভিপ্রায়ে তৈরি এই সনদ প্রচলিত আইন বা আদালতের রায়ের ওপর প্রাধান্য পাবে। ২৫ আগস্টের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা বৈঠকে সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরা হবে।
গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্রে উপস্থিত থাকলেও এনসিপি ও জামায়াত পরবর্তীতে জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। এনসিপি নেতারা জানায়, ঘোষণাপত্রে ছাড় দিলেও সনদে কোনো ছাড় দেওয়া হবে না। এ নিয়ে সৃষ্ট মতবিরোধে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?