ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ডা. নিতাই হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রেজাউর করিম এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কামরুল, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি এবং সাঈদ ব্যাপারী ওরফে আবু সাঈদ।আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সাইদুল, প্যাদা মাসুম, আবুল কালাম এবং ফয়সাল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম।
২০১২ সালের ২৩ আগস্ট রাতে রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাসায় খুন হন ডা. নিতাই। ঘটনার সময় বাসায় তার সঙ্গে ছিলেন শুধু বৃদ্ধা মা। স্ত্রী লাকী চৌধুরী তখন অবস্থান করছিলেন চট্টগ্রামে।
পরদিন বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ডা. নিতাইয়ের বাবা।তিনি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের সদস্য ছিলেন।দীর্ঘদিন পর এই রায়ের মাধ্যমে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শেষ হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি