ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব শিক্ষার্থী পূর্বে রেজিস্ট্রেশন করতে পারেনি, তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ পুনরায় রেজিস্ট্রেশনের এই সুযোগ পাবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিশেষ সুযোগের আওতায় গত ১৪ আগস্ট থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ আগস্ট। ফি জমা দেওয়ার পর শিক্ষার্থীদের তথ্য অনলাইনে (ই-এসএফ) অন্তর্ভুক্ত করার জন্য নতুন এন্ট্রি অপশন চালু হবে, যা ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে।
বোর্ড কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, এটিই রেজিস্ট্রেশনের শেষ সুযোগ এবং সময়সীমা শেষ হওয়ার পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই প্রক্রিয়ায় শুধুমাত্র নতুন শিক্ষার্থীদের তথ্যই অন্তর্ভুক্ত করা যাবে; আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের তথ্য পরিবর্তন বা ডিলেট করার কোনো সুযোগ থাকবে না।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো কারিগরি সহায়তার জন্য মাদ্রাসার ইআইআইএন নম্বর উল্লেখ করে অফিস চলাকালীন ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি