ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন, অসুস্থ ২০
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) একনেক সভায় অনুমোদনের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন আমরণ অনশনে গড়িয়েছে।
শনিবার (১৬ আগস্ট) শুরু হওয়া এই অনশনে রোববার সকাল পর্যন্ত অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা প্রথমে অনশন শুরু করলেও দুপুর নাগাদ তা আমরণ অনশন কর্মসূচিতে রূপ নেয়। এরপর সন্ধ্যা থেকেই অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করেন। অসুস্থদের মধ্যে অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা ও বাংলা বিভাগের একাধিক শিক্ষার্থী রয়েছেন, যাদের অনেককে ঘটনাস্থলেই স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আজকের একনেক সভায় তাদের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে। বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ বলেন, "আমাদের কোনো ভাই-বোনের ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে।"
উল্লেখ্য, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা সম্মিলিতভাবে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জন করার মাধ্যমে এই আন্দোলন শুরু করেন। এরপর থেকে তারা রেলপথ অবরোধ, যমুনা সেতু অবরোধ করে মহাসড়ক বন্ধ এবং মানববন্ধনসহ বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- এভারকেয়ারে বিশেষ ছাড়ে চিকিৎসা পাবেন ঢাবি অ্যালামনাই সদস্যরা