ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
অক্টোবরের আগে জামিন পাচ্ছেন না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
তার আইনজীবীদের সময় আবেদনের ভিত্তিতে রবিবার (১৭ আগস্ট) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত অবকাশকালীন ছুটি শেষে আগামী অক্টোবর মাসে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে গত ১১ আগস্ট এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালতে রাষ্ট্রপক্ষ ও খায়রুল হকের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। এরপর আদালত শুনানির জন্য ১৭ আগস্ট দিনটি ধার্য করেন। রবিবারের শুনানিতে এবিএম খায়রুল হকের পক্ষে সিনিয়র আইনজীবী এম কে রহমান, জেডআই খান পান্না, সৈয়দ মামুন মাহবুবসহ অন্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ। এই ঘটনায় তার বাবা আলাউদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়। এই মামলাতেই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) খায়রুল হককে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে। পরে তাকে আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে একটি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা মামলা এবং অন্যটি হলো বিদ্বেষমূলক ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় করা মামলা, যেটিতে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি