ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি অপসারণের নির্দেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই নির্দেশনার আওতায় কূটনীতিকদের অফিস এবং সরকারি বাসভবন থেকেও রাষ্ট্রপতির প্রতিকৃতি সরাতে হবে।
শনিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মিশনগুলোতে বিশেষভাবে যোগাযোগ করে এই সিদ্ধান্ত কার্যকর করার তাগিদ দেওয়া হয়।
সূত্র জানায়, নির্দেশনা পাঠানোর প্রচলিত চিঠি বা অফিসিয়াল বার্তা না দিয়ে ভিন্নভাবে প্রতিটি মিশনের সঙ্গে ফোনে যোগাযোগ করেছে মন্ত্রণালয়। ফোনালাপেই জানানো হয়েছে, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিকৃতি আর প্রদর্শিত রাখা যাবে না। দীর্ঘদিন ধরে এসব স্থানে রাষ্ট্রপ্রধানের ছবি টানানো ছিল, যা এখন তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে হবে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের বরাতে জানা যায়, এই নির্দেশনা কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং সরাসরি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তাই অনেক মিশনে ফোন পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপতির ছবি নামানো শুরু হয়েছে। ফলে এক রাতের মধ্যেই বেশ কয়েকটি কূটনৈতিক ভবনে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরানো হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তাদের দায়িত্বাধীন অঞ্চলের সব মিশনে যোগাযোগ করবেন এবং নিশ্চিত করবেন যে, কোথাও রাষ্ট্রপতির ছবি ঝুলে নেই। এভাবে প্রতিটি অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনায় আরও স্পষ্ট করা হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বিদেশে বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনেই রাষ্ট্রপতি কিংবা অন্য কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর প্রদর্শিত থাকবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি