ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বিএনপির সঙ্গে ৩০ আসন নিয়ে দর-কষাকষির খবর সঠিক নয় : এনসিপি
'বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে আগামী জাতীয় নির্বাচনে ৩০টি আসন নিয়ে দর-কষাকষি করছে। জাতীয় নাগরিক পার্টি দৃঢ়তার সাথে জানাচ্ছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং কিছু গণমাধ্যমে চলমান ধারাবাহিক প্রপাগান্ডার অংশ।'
আজ শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, আজ শনিবার (১৬ আগস্ট) একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় প্রকাশিত “অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ” শিরোনামের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে আগামী জাতীয় নির্বাচনে ৩০টি আসন নিয়ে দর-কষাকষি করছে। জাতীয় নাগরিক পার্টি দৃঢ়তার সাথে জানাচ্ছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং কিছু গণমাধ্যমে চলমান ধারাবাহিক প্রপাগান্ডার অংশ।
'বাস্তবতা হলো, এনসিপি কোনো রাজনৈতিক দলের সাথে আসন ভাগাভাগি বা দর-কষাকষি নিয়ে কোনো ধরনের আলোচনা করেনি। আমাদের সুস্পষ্ট অবস্থান হলো: গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন সংবিধান প্রণয়ন নিশ্চিত করেই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। গণপরিষদ ও নতুন সংবিধান ছাড়া বাংলাদেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। ভাগ-বাটোয়ারার নির্বাচনী সমঝোতা কেবল গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণার সামিল এবং আওয়ামী ফ্যাসিবাদী শাসনেরই ধারাবাহিকতা। এনসিপি সেই পথে কখনো হাঁটবে না।'
এতে বলা হয়, আমরা জনগণকে এই ধরনের অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্পর্কে সচেতন থাকার ও বিভ্রান্ত না হবার আহ্বান জানাই। একইসাথে আমরা সকল গণমাধ্যমকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রেখে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করে গণতন্ত্র, দেশ ও জাতি গঠনে গঠনমূলক ভূমিকা রাখার অনুরোধ জানাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!