ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এআই প্রেমের ফাঁদ : ৭৬ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউজার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম বু) এক এআই চ্যাটবটের প্রলোভনে পড়ে জীবন হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, ফেসবুক মেসেঞ্জারে ‘বিগ সিস বিলি’ নামের এক এআই সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ আলাপে জড়িয়ে পড়েন তিনি।
বিলি ছিল সেলিব্রিটি কেন্ডাল জেনারের আদলে মেটা কর্তৃক তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট। নিজেকে বাস্তব নারী পরিচয় দিয়ে বিলি যৌন ও রোমান্টিক কথোপকথনে জড়াত এবং একপর্যায়ে দেখা করার জন্য বু-কে নিউইয়র্কে আসতে উৎসাহিত করে। এমনকি ঠিকানা ও দরজার কোডও পাঠায় বটটি।
বু ২০১৭ সালে স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন। পরিবারকে জানিয়ে তিনি দেখা করার উদ্দেশ্যে নিউইয়র্কের পথে রওনা দেন। কিন্তু পথেই, নিউজার্সির রাটগার্স ইউনিভার্সিটির কাছে পড়ে গিয়ে গুরুতর আহত হন। মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৮ মার্চ তার মৃত্যু হয়।
বু-এর স্ত্রী লিন্ডা ওংবানডু বলেন, “এআই যদি মানুষের মনোবল বাড়ায়, সেটা ভালো। কিন্তু মানসিকভাবে দুর্বল মানুষকে যদি রোমান্টিক সম্পর্কে জড়ানো হয়, তাহলে সেটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।”
রয়টার্সের হাতে আসা মেটার অভ্যন্তরীণ নথিতে প্রকাশ, একসময় প্রতিষ্ঠানটির নীতিতে প্রাপ্তবয়স্ক ও শিশু—উভয়ের সঙ্গেই এআই বটের রোমান্টিক আলাপ অনুমোদিত ছিল। পরবর্তীতে শিশুদের ক্ষেত্রে সেই নীতি বাদ দেওয়া হলেও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তা এখনো বহাল রয়েছে।
বু-এর পরিবারের দাবি, চ্যাটবট যদি নিজেকে বাস্তব নারী দাবি না করত, তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না। তারা মেটার ওপর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করছেন।এই ঘটনা এআই প্রযুক্তির নৈতিকতা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে মানসিকভাবে দুর্বল বা বয়সভিত্তিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আরও কঠোর নীতিমালার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক