ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পাক-ইরান সীমান্তে গোলাগুলি, নিহত ১
পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরেকজন।
শনিবার (১৬ আগস্ট) ইরানের সরকারি সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সীমান্তবর্তী এ অঞ্চলে বহুদিন ধরেই নিরাপত্তা বাহিনী, বেলুচ বিদ্রোহী, উগ্রপন্থি সংগঠন এবং মাদক চোরাকারবারিদের মধ্যে নিয়মিত সংঘর্ষ হয়ে থাকে।
ইরান পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ফার্স জানায়, বন্দুকযুদ্ধ চলাকালে এক কর্মকর্তা নিহত হন এবং আরেকজন আহত হন। আইএসএনএ সংবাদ সংস্থাও একই ধরনের সহিংসতার খবর নিশ্চিত করেছে। ফার্স আরও জানায়, এ সংঘর্ষে হামলাকারীরাও আহত হয় এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়া এড়াতে তারা পালিয়ে যায়।
সিস্তান-বেলুচিস্তানে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ বেলুচ জনগোষ্ঠী সুন্নি মুসলিম যা ইরানের শিয়া প্রধান জনগোষ্ঠীর বিপরীতে অবস্থান করছে। এ ধর্মীয় ভিন্নতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন ধরেই প্রদেশটিতে অস্থিতিশীলতা বিরাজ করছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববারও প্রদেশটিতে জৈশ আল-আদল নামের এক চরমপন্থি গোষ্ঠী হামলা চালিয়ে আরেক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এর আগে গত ২৬ জুলাই একই প্রদেশের একটি আদালত ভবনে হামলায় অন্তত ছয়জন নিহত হয়। সে হামলার দায়ও স্বীকার করে জৈশ আল-আদল যারা ইরান, পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করে থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে