ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আনন্দবাজারের প্রতিবেদন
বাংলাদেশেকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করতে চায় ভারত
মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে ভারতীয় ব্যবসায়ীরা আমেরিকার বাজারে পণ্য রপ্তানি করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। চড়া শুল্কের প্রভাব থেকে উত্তরণের জন্য ভা্রতীয় ব্যবসায়ীরা এখন বাংলাদেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং বাংলাদেশী ব্যবসায়ীদের মাধ্যমে আমেরিকায় পণ্য পাঠানোর পরিকল্পনা করছেন।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা না হয়, তবে ২৭ আগস্ট থেকে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে। অন্যদিকে, বাংলাদেশের পণ্যে মার্কিন শুল্ক বর্তমানে ২০ শতাংশ, চীনের পণ্যে ৩০ শতাংশ। ৫০ শতাংশের শুল্ক কার্যকর হলে ভারতের শুল্কের হার হবে সর্বোচ্চ। এই পরিস্থিতিতে ভারতের বাজারে আমেরিকা থেকে আসা ক্রয়াদেশগুলো বাতিল বা স্থগিত হচ্ছে দ্রুত গতিতে।
মার্কিন ক্রেতারা বিকল্প হিসেবে এখন কম শুল্কের দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এর মধ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বহু আমেরিকান সংস্থা বাংলাদেশের কারখানায় পোশাক তৈরির ক্রয়াদেশ দিচ্ছে। ভারতের বাতিল করা ক্রয়াদেশের একটি বড় অংশই বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে। এমনকি ভারতের বড় ব্যবসায়ীরাও বাংলাদেশী কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন, যাতে দীর্ঘমেয়াদে মার্কিন বাজার ধরে রাখা যায়।
বাংলাদেশের ওপর শুল্ক তুলনামূলক কম হওয়ায় ক্রয়াদেশ বাড়ছে। তবে এ বাড়তি চাহিদা সামলাতে কারখানার শ্রমিকরা হিমশিম খাচ্ছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একজন পরিচালক জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছরের ক্রয়াদেশ কয়েক গুণ বেড়েছে। এতে রপ্তানির পরিমাণ বাড়বে, তবে তা কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত না হওয়ায় মার্কিন ক্রেতারা ভবিষ্যতে আবার ভারতের দিকে ফিরে যেতে পারেন।
এদিকে, চীনের ব্যবসায়ীরাও বাংলাদেশের বাজারে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে পোশাক খাতে চীনের কোম্পানিগুলো বাংলাদেশের কারখানায় বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। পোশাক খাত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা বাংলাদেশের শিল্পে দীর্ঘমেয়াদে অংশ নিতে চাইছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক