ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন বিলম্বের চেষ্টা রুখবে জনগণ : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নির্বাচন বিলম্বের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেশের জনগণ। তিনি আরও বলেন, ইনিয়ে-বিনিয়ে কথা বলে যারা নির্বাচন বিলম্বের চেষ্টা করছে তারা গণতন্ত্রের শক্তি নয়। সালাহউদ্দিন উল্লেখ করেন, এবারের নির্বাচনও যদি বিতর্কিত হয় তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।
শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের পথে এগোচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।
তিনি যোগ করেন, যারা নির্বাচন বিলম্বের জন্য ভিন্ন ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে দেশের জনগণ প্রতিবাদ জানাবে এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি