ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কাদিরগঞ্জে কোচিং সেন্টার ঘিরে রেখেছে সেনাবাহিনী
রাজশাহীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের একটি কোচিং সেন্টারের বাইরে সেনাবাহিনী মোতায়েন করেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল প্রতিষ্ঠানটি ঘিরে রেখেছে। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে: দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় তৈরি অস্ত্র, একটি জিপিএস ডিভাইস, চারটি ওয়াকিটকি, একটি ট্রেজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫টি মদের বোতল।
এ ঘটনায় এখন পর্যন্ত সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানা নেই। তবে যদি সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করে, তাহলে বিস্তারিত জানা যাবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান