ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শুভ জন্মাষ্টমী : আনন্দ-উৎসবে সনাতন ধর্মাবলম্বীরা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ সারা দেশে গভীর শ্রদ্ধা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হচ্ছে। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মন্দির ও পূজামণ্ডপগুলোতে ভক্তদের ঢল নেমেছে। ভক্তরা বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন।
বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মানবজাতিকে অশুভ শক্তি, অন্যায় ও পাশবিকতা থেকে রক্ষা করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তার জীবন ও দর্শন মানবপ্রেম, ন্যায় ও শান্তির বার্তা বহন করে যা আজও মানুষকে অনুপ্রাণিত করে।
জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, শ্রীকৃষ্ণ সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। যেখানে অন্যায়-অবিচার দেখা দিয়েছে সেখানেই তিনি শুভশক্তিকে রক্ষায় আবির্ভূত হয়েছেন।
উৎসব ঘিরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়েছে কেন্দ্রীয় কর্মসূচি। মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে সকালে অনুষ্ঠিত হয়েছে গীতাযজ্ঞ যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দুপুরে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা যা পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মন্দিরে ফিরে আসবে। রাতে হবে শ্রীকৃষ্ণ পূজা ও ভজন-কীর্তনের বিশেষ আয়োজন।
জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা। ভক্তরা নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ মন্দির ও মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
শান্তি ও ন্যায়ের প্রতীক শ্রীকৃষ্ণের জন্মতিথি সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)