ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাখাইন ইস্যুতে জাতিসংঘের জরুরি সতর্কবার্তা
মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে জানিয়েছে, জরুরি সহায়তা না মিললে পরিস্থিতি দ্রুতই ‘পূর্ণাঙ্গ বিপর্যয়ে’ রূপ নিতে পারে। সংস্থাটি বলছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়তে থাকায় তাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
খাদ্য সংকটে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন ২০১২ সালের দাঙ্গায় সর্বস্ব হারানো প্রায় ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের অর্থনীতি ভেঙে পড়লেও রাখাইনের পরিস্থিতি সামরিক অবরোধের কারণে সবচেয়ে ভয়াবহ।
ক্ষুধা ও হতাশায় আত্মহত্যার ঘটনাও বাড়ছে। এপ্রিলে সিত্তে শহরের একটি আশ্রয় শিবিরে এক ব্যক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেন। জুনে খাদ্যাভাবে এক পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। সম্প্রতি এক বৃদ্ধ দম্পতিও একই কারণে আত্মহত্যা করেছেন।
ডব্লিউএফপি জানায়, চলতি বছর তাদের বৈশ্বিক তহবিল গত বছরের তুলনায় ৬০% কমেছে। ফলে মিয়ানমারে খাদ্যসংকটে থাকা মানুষের মাত্র ২০%কে সাহায্য করা সম্ভব হচ্ছে। অথচ বছরের শুরু থেকেই রাখাইনে অভাবগ্রস্ত পরিবারের সংখ্যা দ্রুত বেড়েছে। তহবিল সংকটে মার্চ মাসে সংস্থাটিকে সেখানকার সহায়তা কার্যক্রমও কমাতে হয়।
২০২৩ সালে সামরিক সরকার আরাকান আর্মির অস্ত্র সরবরাহ বন্ধে রাখাইনের সব বাণিজ্য ও পরিবহন রুট বন্ধ করে দেয়। ফলে সিত্তে শহরে পৌঁছানো যায় কেবল সমুদ্র বা আকাশপথে। কৃষকরা জমিতে চাষ করতে পারছেন না, রোহিঙ্গাদের মাছ ধরা নিষিদ্ধ। ফলে আয়-রোজগারের পথ কার্যত বন্ধ হয়ে গেছে।
আশ্রয় শিবিরে থাকা এক বাসিন্দা বলেন, “বাইরে যাওয়া যায় না, কাজ নেই। নিত্যপণ্যের দাম পাঁচগুণ বেড়েছে। আয় না থাকায় অনেকে সেদ্ধ কচুপাতা খেয়ে বেঁচে আছেন।” এর সঙ্গে যোগ হয়েছে জোরপূর্বক সেনা নিয়োগ। যে পরিবার পুরুষ সদস্য সেনাবাহিনীতে পাঠাচ্ছে না, তাদের জরিমানা গুনতে হচ্ছে।
ডব্লিউএফপির মতে, রাখাইনের সব সম্প্রদায় এখন চরম অর্থনৈতিক চাপে রয়েছে। অনেক পরিবার ঋণ করছে, ভিক্ষা করছে, সন্তানের পড়াশোনা বন্ধ করছে—এমনকি মানব পাচারের শিকারও হচ্ছে। সংস্থাটি কোনো দেশকে সরাসরি দায়ী না করলেও যুক্তরাষ্ট্রের তহবিল কমানোর প্রভাবকে বড় কারণ হিসেবে দেখছে। ট্রাম্প প্রশাসন ইউএসএইড বরাদ্দ ৮৭% কমিয়েছে। অথচ গত বছর শুধু যুক্তরাষ্ট্রই ডব্লিউএফপিকে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার অনুদান দিয়েছিল।
গত নভেম্বরে জাতিসংঘ রাখাইনে ‘আসন্ন দুর্ভিক্ষ’-এর সতর্কতা দিয়েছিল। নয় মাস পরও তহবিল ঘাটতি পূরণ না হওয়া এবং নতুন করে সাহায্যের আবেদন জানানোই সংকটের গভীরতা স্পষ্ট করে তুলছে।
তথ্য : বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত