ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘আ’লীগ নিষিদ্ধ হলেও তাদের মিত্র জাতীয় পার্টি রাজপথে’
ফ্যাসিবাদ পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আ’লীগ নিষিদ্ধ হলেও তাদের অন্যতম মিত্র দল জাতীয় পার্টি এখনও সক্রিয়ভাবে রাজপথে রয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ১৪ দলের নেতাকর্মীরা ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, আর সেই সময় জাতীয় পার্টিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নূরের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও সংশ্লিষ্ট সব দলের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে।
নুরুল হক নুর বলেন, জুলাই আন্দোলনের পরও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি আনতে পারেনি। রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি মাথাচাড়া দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ফ্যাসিবাদ সুযোগ নেবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং নির্বাচনও যথাসময়ে অনুষ্ঠিত নাও হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল