ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
তিন বাহিনী প্রধান অংশ নেবেন জন্মাষ্টমীর শোভাযাত্রায়
আগামীকাল শনিবার (১৬ আগস্ট) রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হবে। উৎসবের মূল আকর্ষণ জন্মাষ্টমীর শোভাযাত্রা, যা বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হবে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এসব তথ্য জানান।
মতবিনিময় সভায় জানানো হয়, শনিবার বিকেল ৩টায় পলাশী মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। শোভাযাত্রা পূর্বনির্ধারিত রুটে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।
মতবিনিময় সভায় বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর প্রচেষ্টায় সহিংসতা কিছুটা কমলেও নীরব চাঁদাবাজি, হুমকি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দু শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার মতো ঘটনা অব্যাহত রয়েছে।
আরও বলা হয়, ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগকে কেন্দ্র করে লালমনিরহাট ও রংপুরের গঙ্গাচড়াসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। নারীরা প্রকাশ্যে নির্যাতনের শিকার হচ্ছেন। বক্তারা বলেন, অপরাধ প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করে হামলা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর সংখ্যালঘু সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের অংশগ্রহণ রাষ্ট্রীয় কমিশন ও সংবিধান সংশোধনী প্রক্রিয়ায় সীমিত রয়েছে। তারা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার অনুযায়ী বৈষম্যহীন রাষ্ট্র ও নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও কাজল দেবনাথ, সহসভাপতি মনীন্দ্র কুমার নাথ, মহানগর সর্বজনীন পূজা কমিটির সহসভাপতি বাবুল দেবনাথ ও শ্যামল কুমার রায়, যুগ্ম সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন) ও ব্রজগোপাল দেবনাথ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)