ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আসিফ মাহমুদের মন্তব্যকে ঘিরে পার্থের স্ট্যাটাস ভাইরাল
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। উপদেষ্টার খাদ্যাভ্যাস নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এক লাইনের একটি ফেসবুক পোস্টে তোলপাড় সৃষ্টি হয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তিনি ভোরে মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে অথবা গুলশানের ওয়েস্টিন হোটেলে হাঁসের মাংস খেতে যান। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সমালোচনার জন্ম দেয়।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে।’
যদিও তিনি পোস্টে কারও নাম উল্লেখ করেননি, তবে তার এই মন্তব্যটি যে উপদেষ্টার বক্তব্যের দিকেই ইঙ্গিতপূর্ণ, তা স্পষ্ট। ক্ষমতা বা পদ লাভের পর জীবনযাত্রার পরিবর্তনকে কটাক্ষ করেই এই পোস্ট করা হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।
তার এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৮০ হাজারের বেশি লাইক, ২১ হাজারের বেশি মন্তব্য এবং প্রায় নয় হাজার শেয়ার হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি