ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিদেশি উপদেষ্টাদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন সিপিডি পরিচালকের
দেশে বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও বিদেশ থেকে অনভিজ্ঞ উপদেষ্টা নিয়োগের তীব্র সমালোচনা করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেছেন, উপদেষ্টাদের অর্ধেকই যেন এ দেশে ‘ইন্টার্নশিপ’ করতে এসেছেন, যাদের বেতন জনগণের করের টাকায় পরিশোধ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত "এলডিসি থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে কিছু বিকল্প" শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. ফাহমিদা খাতুন বলেন, "বাংলাদেশে বিশেষজ্ঞ থাকলেও বিদেশ থেকে এনে অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। তাদের কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা যেন এখানে ইন্টার্নশিপ করতে আসছেন।"
তিনি আরও বলেন, "এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কাজ করতে দেশের বাইরে থেকে উপদেষ্টা আনা হয়েছে। সরকারে এমন কাউকে কেন লাগবে যার শেকড়ই এই দেশে নেই? দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের কোনো অনুভব নেই, এমন ব্যক্তির আমাদের প্রয়োজন নেই।"
উপদেষ্টাদের বেতন জনগণের করের টাকা থেকে দেওয়ার বিষয়টি উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, "যারা কাজ করার মধ্য দিয়ে শিখতে চান, এমন ব্যক্তি আমাদের প্রয়োজন নেই। জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি