ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
১০৪ মিনিটের ভাষণ: স্বাধীনতা দিবসে মোদির নতুন রেকর্ড
ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে নতুন রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেওয়া তার এবারের ভাষণটি ছিল ১০৪ মিনিটের, যা স্বাধীনতা দিবসের ইতিহাসে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর দেওয়া দীর্ঘতম ভাষণ।
শুক্রবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত এই ভাষণে তিনি প্রথমবারের মতো ১০০ মিনিটের গণ্ডি পার করেন। এর মাধ্যমে তিনি গত বছর দেওয়া তার ৯৮ মিনিটের ভাষণ এবং ২০১৬ সালে গড়া ৯৬ মিনিটের ব্যক্তিগত রেকর্ডকেও ছাড়িয়ে যান। এর আগে ২০১৭ সালে তিনি তার সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণটি দিয়েছিলেন, যার স্থায়ীত্ব ছিল মাত্র ৫৬ মিনিট।
নরেন্দ্র মোদি এর আগে ২০১৫ সালেই ৮২ মিনিটের ভাষণ দিয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ১৯৪৭ সালে দেওয়া ৭২ মিনিটের রেকর্ড ভেঙেছিলেন। মোদির আগে দীর্ঘতম ভাষণের রেকর্ডের তালিকায় আরও ছিলেন আই. কে. গুজরাল, যিনি ১৯৯৭ সালে ৭১ মিনিট বক্তব্য রাখেন।
অন্যদিকে, স্বাধীনতা দিবসে সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণের রেকর্ড রয়েছে জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর, যারা উভয়েই একবার মাত্র ১৪ মিনিটে তাদের বক্তব্য শেষ করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ