ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আ.লীগ রাজনৈতিক দল হতে পারেনি, তারা ফ্যাসিস্ট: এ্যানি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন, গত ১৭ বছরের শাসনামলে আওয়ামী লীগ একটি "অরাজনৈতিক ফ্যাসিস্ট দলে" পরিণত হয়েছে। তিনি বলেন, স্বৈরাচারী মনোভাব ও কর্তৃত্ববাদী শাসনের কারণে আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন এ্যানি বলেন, "স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ প্রকৃত রাজনৈতিক দলে পরিণত হতে পারেনি। শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারেননি, তিনি গণশত্রুতে পরিণত হয়েছেন।" তিনি আরও বলেন, ১৭ বছরের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন জুলাই মাসে চূড়ান্ত রূপ পায় এবং ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন।
আওয়ামী লীগের উন্নয়ন নীতিকে দুর্নীতির হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে এ্যানি বলেন, "তারা যখন বলে গণতন্ত্রের চেয়ে উন্নয়নের অগ্রাধিকার, তার কারণ হলো তখন দুর্নীতি করা যায়।"
তিনি অভিযোগ করে বলেন, "হাসিনা এই বাংলাদেশে এসেছিলেন তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। দেশ শাসন বা দেশের মানুষের প্রতি ভালোবাসা তার উদ্দেশ্য ছিল না। সাধারণ মানুষের মুখে মুখে সবসময় এই কথা ছিল।"
বিএনপির এই নেতা আরও বলেন, "মানুষের হৃদয়ে আওয়ামী লীগ, শেখ মুজিব বা তার পরিবার ছিল না। স্বাধীনতার পর থেকেই তারা ফ্যাসিস্ট ও বর্বর কায়দায় দেশ পরিচালনা করেছে।"
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি