ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রধান উপদেষ্টার পক্ষে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। বিএনপি চেয়ারপারসনের পক্ষে ফুলের তোড়াটি গ্রহণ করেন তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে এই ফুলেল শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানানো হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, "আপনারা জানেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন। তিনি কোনো অনুষ্ঠান পালন করেন না, তবে দলীয়ভাবে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ম্যাডামের জন্য ফুলের তোড়া পাঠিয়েছেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)