ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কোনো শক্তিই নির্বাচন বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব
আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তিই এই প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিন মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন। শফিকুল আলম বলেন, "ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেই অনুযায়ী নির্বাচন হবে।"
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতোমধ্যে পুরোদমে কাজ শুরু করেছে।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে প্রেস সচিব বলেন, "এই বর্ষা মৌসুম শেষ হলেই পাড়ায়-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব, সেটা আপনারা দেখতে পাবেন।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি