ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
'শেখ হাসিনা না পালালে আয়নাঘরে থাকতে হতো'
"৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে না গেলে হয়তো আমাকে এতদিনে মাটির নিচে কিংবা আয়নাঘরে থাকতে হতো," বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, "গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পারছি।"
আজ (শুক্রবার) বেলা ১২টায় নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙনকবলিত স্থানে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপস্থিত জনতার উদ্দেশে হান্নান মাসউদ বলেন, "আমি আপনাদের সন্তান, কখনও ভোট চাইতে আসব না। আমার চেয়ে যোগ্য কাউকে পেলে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি শুধু চাই অবহেলিত হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।"
এ সময় তিনি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও হানাহানিতে না জড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান। মাসউদ বলেন, "আপনারা যে দলই করুন না কেন, নিজেরা মারামারি করলে সারা দেশের মানুষ আমাদের খারাপ ভাববে।"
হাতিয়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "আমার বিশেষ কোনো ক্ষমতা নেই। আমি আপনাদের দুঃখ-দুর্দশার কথা সরকারের সংশ্লিষ্টদের কাছে তুলে ধরি এবং প্রকল্প আনার চেষ্টা করি। নদীভাঙনের কষ্ট আমি বুঝি।" তিনি আরও জানান, হাতিয়াতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে চলতি মাসের শেষে জাপান থেকে একটি প্রতিনিধি দল পরিদর্শনে আসবে। "আমরা যদি সঠিকভাবে কাজ করার সুযোগ পাই, আগামী ৫ বছরের মধ্যে হাতিয়া দ্বীপ সেন্টমার্টিনের চেয়েও সুন্দর হবে," যোগ করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী অঞ্চলের সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত এবং হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী শামসুল তিব্রিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি