ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের কঠোর অবস্থান
শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (শুক্রবার) সকাল থেকে আওয়ামী লীগের গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে মোতায়েন রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে জমায়েত হতে না পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত গুলিস্তান এলাকায় কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।
এদিকে, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে বেশ কয়েকজন হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে কয়েকজনকে মারধরের ঘটনাও ঘটেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে আটক করেনি।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় উপস্থিত ছাত্র-জনতা। এছাড়াও, ঢাকায় গত একদিনে আওয়ামী লীগের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি