ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আয়ের সঙ্গে সম্পদে বিশাল ফারাক সাংবাদিক মুন্নী সাহার ও তার স্বামীর
জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের বড় ধরনের অসঙ্গতি পাওয়ায় সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী মো. কবীর হোসেনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের দুজনের নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ ৩০ কোটি টাকার বেশি, যার মধ্যে ২২ কোটি টাকার বেশি সম্পদই আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, "অনুসন্ধানে তাদের নামে ঘোষিত আয়ের তুলনায় বিপুল পরিমাণ অপ্রকাশিত সম্পদের তথ্য পাওয়া গেছে। তাই অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য ও আয়ের উৎস যাচাইয়ের জন্য দুদক আইন, ২০০৪-এর ২৬ (১) ধারা অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়েছে।"
দুদকের তথ্যমতে, মুন্নী সাহার নামে মোট ১৩ কোটি ৮১ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। অথচ তার গ্রহণযোগ্য সঞ্চয় মাত্র ৭৩ লাখ ৯৩ হাজার টাকা। বাকি ১৩ কোটি ৭ লাখ টাকার সম্পদের কোনো সংগতিপূর্ণ উৎস পাওয়া যায়নি।
অন্যদিকে, তার স্বামী মো. কবীর হোসেনের নামে ১৬ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। তার গ্রহণযোগ্য সঞ্চয় ৭ কোটি ৩৩ লাখ টাকা। এক্ষেত্রে ৯ কোটি ৩৪ লাখ টাকার সম্পদের উৎস অসংগতিপূর্ণ বলে মনে করছে দুদক।
এর আগে, ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ৩০ জুলাই মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক। এছাড়া, গত ১৬ জুলাই আদালত মুন্নী সাহা, তার স্বামী, মা ও ভাইয়ের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি