ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শোক দিবস পালনের দায়িত্ব থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে অব্যাহতি
১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 'রুলস অব বিজনেস' সংশোধন করে এই পরিবর্তন আনা হয়েছে এবং বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর এই সংশোধনী এনেছেন। এর মাধ্যমে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের বণ্টন তালিকায় থাকা মন্ত্রিপরিষদ বিভাগের ৯এ আইটেমটি বিলুপ্ত করা হয়েছে, যেখানে "১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন"-এর বিষয়টি উল্লেখ ছিল।
উল্লেখ্য, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনটি 'ক' ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে পালিত হতো এবং এদিন সরকারি ছুটি থাকতো। তবে, গত বছর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১৫ আগস্ট শোক দিবস পালন এবং ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে। আজকের প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক রূপ পেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি