ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘শেখ হাসিনার দপ্তরের’ ১৫ গাড়ি চালকের প্লট বাতিল
রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে বিধিমালা ভঙ্গ করে ১৫ জন গাড়িচালকের নামে দেওয়া প্লটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এসব প্লট সাময়িকভাবে বরাদ্দ দেওয়া হলেও তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল হওয়া বরাদ্দের তালিকায় আছেন—গাড়িচালক মো. বোরহান উদ্দিন, মো. বেলাল হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, মো. মতিউর রহমান, মো. নুর হোসেন ব্যাপারী, মো. মাহবুব হোসেন, মো. শাহীন, মো. মিজানুর রহমান, মো. বাচ্চু হাওলাদার, মো. নুরুল ইসলাম, মো. রাজন মাদবর, মো. নুরুল আলম, মো. নুর নবী ও মো. শাহীন। এর মধ্যে বেশিরভাগের বরাদ্দ ছিল ৩ কাঠার প্লট, আর তিনজনের বরাদ্দ ছিল ৫ কাঠার প্লট।
ঘটনাটি প্রকাশ্যে আসে যখন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে দু’টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট গাড়িচালকরা প্রকল্পে প্লটের জন্য কোনো আবেদন করেননি। তবুও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে ও বিধিমালা ভঙ্গ করে তাদের নামে বরাদ্দ দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে ১৫ জন গাড়িচালকের সাময়িক বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে রাজউক চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব প্লট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি