ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: সপ্তাহজুড়ে আটক ৭০
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, জুয়াড়ি এবং মাদক কারবারিসহ মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪টি বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩ রাউন্ড গুলি, ৮টি খালি কার্তুজ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং চোরাই মালামাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে সেনাবাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী সরাসরি কাজ করছে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। আইএসপিআর যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি