ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভারতের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
বুধবার (১৩ আগস্ট) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, তার সরকারের প্রধান তিনটি লক্ষ্য হলো— সংস্কার, বিচার এবং নির্বাচন। তিনি পূর্ববর্তী সরকারকে "ফ্যাসিস্ট" আখ্যা দিয়ে বলেন, "আমরা যখন দায়িত্ব নিই, তখন দেশের পরিস্থিতি ছিল রিখটার স্কেলে ৯ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত একটি দেশের মতো। রাজনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি ও সমাজ— সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল।" তার মতে, এই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থার সংস্কার না করে সরাসরি নির্বাচন দিলে দেশ আবারও পুরনো সংকটে ফিরে যাবে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়,"— এই মন্তব্য করে তিনি দুই দেশের গভীর সম্পর্কের ওপর জোর দেন। তিনি বলেন, "আমরা ভারত, চীন, পাকিস্তান— সবার সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা কখনও বলিনি যে ভালো সম্পর্ক চাই না।"
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ড. ইউনূস বলেন, "আমরা ভারতকে বলেছি, আপনারা তাকে (শেখ হাসিনা) রাখতে পারেন। আমাদের বিচার চলবে। কিন্তু তাকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া উচিত নয়।"
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমার কাজ হলো একটি শালীন, গ্রহণযোগ্য, পরিষ্কার এবং উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা, যা একটি মেলার মতো হবে।" তিনি জোর দিয়ে বলেন, "গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা চাই সবাই যেন সেই উৎসবে অংশ নিতে পারে।"
দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট স্মরণ করে ড. ইউনূস জানান, শিক্ষার্থীদের রক্ত ও ত্যাগের কথা ভেবেই তিনি প্রথমে রাজি না হলেও পরে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে সম্মত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি