ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা সংকটের ৮ বছর পূর্তিতে কক্সবাজারে আন্তর্জাতিক সেমিনার
রোহিঙ্গা সমস্যার ৮ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে যাচ্ছে সরকার। এই সেমিনারে রোহিঙ্গা সংকট এবং এর সমাধান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমনের অষ্টম বর্ষপূর্তিকে সামনে রেখে এই সেমিনারের আয়োজন করা হচ্ছে। এতে বিভিন্ন দেশ থেকে প্রায় অর্ধশতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন। এছাড়াও, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রতিনিধিদেরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।
শফিকুল আলম আরও জানান, রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের আয়োজনে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে মালয়েশিয়া ও ফিনল্যান্ড সহ-আয়োজক হিসেবে কাজ করবে। পাশাপাশি, কাতারের দোহাতেও রোহিঙ্গা সমস্যা নিয়ে বড় পরিসরে আরেকটি সেমিনার আয়োজনের পরিকল্পনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি