ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকায় ডিবির অভিযানে আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৩ আগস্ট বিকাল থেকে ১৪ আগস্ট রাত পর্যন্ত একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ঢাকার বংশাল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল হক, টাঙ্গাইলের সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান বুলবুল মিয়া এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী।
এছাড়া গ্রেপ্তারদের মধ্যে আরও রয়েছেন যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক হেলাল এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু।
অভিযানে ধরা পড়েন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বাবু, দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ, তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ, আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামসুদ্দীন, ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বংশাল থানা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ।
গ্রেপ্তারদের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি