ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
তদন্তের আওতায় সাবেক গভর্নর, ডেপুটি গভর্নর ও তাদের পরিবার
বাংলাদেশ ব্যাংকের সাবেক তিনজন গভর্নর, চারজন ডেপুটি গভর্নর এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অনুসন্ধান শুরু হয়েছে। ব্যাংক দখল, অর্থ লোপাট এবং অবৈধভাবে টাকা ছাপিয়ে বিতরণের মতো গুরুতর অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে তাদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিএফআইইউ-এর একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই তদন্ত শুরু হয়েছে এবং দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
তদন্তের আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। এছাড়াও সাবেক চার ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান এবং আবু ফরাহ মো. নাছেরের বিরুদ্ধেও তদন্ত চলছে। শুধু তাই নয়, তাদের স্ত্রী, সন্তান এবং পুত্রবধূ-জামাতাদের ব্যাংক হিসাবও খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ রয়েছে, ফজলে কবিরের সময়ে বিভিন্ন ব্যাংক দখল ও লুটপাট শুরু হয়, যা আব্দুর রউফ তালুকদারের সময় পর্যন্ত চলে। বিশেষ করে, রউফ তালুকদারের মেয়াদে অতিরিক্ত টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার মাধ্যমে অর্থ লোপাটের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
তদন্তের আওতায় আরও রয়েছেন বিএফআইইউ-এর সাবেক দুই প্রধান আবু হেনা মো. রাজী হাসান এবং মো. মাসুদ বিশ্বাস। তাদের ও তাদের পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাব ও লেনদেনের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। উল্লেখ্য, এস কে সুর চৌধুরী ও মাসুদ বিশ্বাস দুর্নীতির মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
দুদকের এই পদক্ষেপকে আর্থিক খাতে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিরুদ্ধে একটি বড় ধরনের তদন্ত হিসেবে দেখা হচ্ছে, যা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় এক বছর পর শুরু হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক