ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
গুলশান চাঁদাবাজি: উপদেষ্টা জড়িত কি না, তদন্ত চান সালাহউদ্দিন
রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কিনা, তা জানতে তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, "গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কিনা, তা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরা দরকার। তদন্ত না হলে এ বিষয়ে আবারো আরও প্রশ্ন উঠবে বলে মনে করেন তিনি।"
চলমান এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জোর দাবি জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানান। তিনি বলেন, "যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।"
এর আগে, বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্বীকারোক্তিমূলক ভিডিওতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু দাবি করেন, তিনি ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে এক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
এই বিষয়ে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপু’র স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন,
"এই স্বীকারোক্তি জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।"
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি