ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দুদকের আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন ড. শাহদীন মালিক
দেশের প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিককে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে দুদকের পক্ষে মামলা পরিচালনা করবেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুদকের প্রসিকিউশন বিভাগের মহাপরিচালক মোহাম্মদ ইকবাল বাহার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, এই নিয়োগটি অস্থায়ী এবং মামলা পরিচালনার জন্য তিনি "কেস-টু-কেস" ভিত্তিতে সম্মানি পাবেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৩৩(৩) ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্রে বেশ কিছু শর্ত উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
তিনি কমিশন কর্তৃক নির্ধারিত হারে মাসিক সম্মানি পাবেন।
দুদকের আইনজীবী থাকাকালীন তিনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।
কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন না।
তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে প্রয়োজনে সহযোগিতা করতে হবে।
এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কোনো কারণ দর্শানো ছাড়াই কমিশন যেকোনো সময় তা বাতিল করতে পারবে।
ড. শাহদীন মালিক সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং এরগো লিগ্যাল কাউন্সেল নামে একটি আইন সংস্থার প্রধান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেওয়ার পর তিনি রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দুই দশকের বেশি সময় ধরে আইন পেশায় থাকা এই বিশিষ্ট আইনজীবী বর্তমানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতেও কর্মরত রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি