ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মাস্টার সার্কুলার জারি করল বাংলাদেশ ব্যাংক, সহজ হবে আমদানি
আমদানি বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করতে একটি সমন্বিত মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই সার্কুলারটি জারি করা হয়, যা আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে। এর মধ্য দিয়ে আমদানি সংক্রান্ত পূর্বেকার সকল নির্দেশনা একত্রিত করা হলো, যা আমদানিকারক ও ব্যাংকগুলোর জন্য নীতিগত স্বচ্ছতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
এই মাস্টার সার্কুলারে লেটার অব ক্রেডিট (এলসি), রেমিট্যান্স, ক্রয়চুক্তির আওতায় পণ্য আমদানি, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, সফটওয়্যারের ই-ডেলিভারি এবং বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি খোলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং স্বর্ণ ও রুপার গয়না আমদানির ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। তাদের মতে, এর ফলে এখন থেকে একটিমাত্র নির্দেশিকা অনুসরণ করে আমদানি কার্যক্রম পরিচালনা করা সহজ হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে দেশের নীতিমালার সামঞ্জস্য বাড়বে।
উল্লেখ্য, গত মাসে রপ্তানি খাতের জন্যও একই ধরনের একটি মাস্টার সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ীরা আশা করছেন, এই ধারাবাহিকতায় বৈদেশিক ঋণ, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং বিদেশে বিনিয়োগের মতো বিষয়গুলোতেও সমন্বিত সার্কুলার জারি করা হলে বৈদেশিক লেনদেন আরও স্বচ্ছ ও সহজ হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক