ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
৬০ কোটির অজানা উৎস! জয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলা
৬০ কোটির বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান।
তিনি জানান, দুদকের তদন্তে সজীব ওয়াজেদ জয়ের নামে ৬.৭৮ কোটি টাকার এফডিআর, আসবাবপত্র, নগদ অর্থ এবং ব্যাংক স্থিতিসহ বিভিন্ন অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে। এছাড়া ৫৪.৩৯ কোটি টাকার স্থাবর সম্পদেরও সন্ধান মিলেছে।
সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬১.১৮ কোটি টাকা। এর বিপরীতে তার স্বীকৃত আয় মাত্র ১.৩২ কোটি টাকা।
এজাহারে আরও উল্লেখ করা হয়, তার ব্যয় দেখানো হয়েছে ২৮.৭৬ লাখ টাকা। কিন্তু আয় ও ব্যয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পদ অর্জনের কারণে তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ২০০৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন দুটি বাড়ির তথ্যও দুদকের হাতে এসেছে। এসব সম্পদের উৎস ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অর্জিত এই সম্পদ রাষ্ট্রের জন্য গুরুতর ক্ষতির ইঙ্গিত দেয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি