ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
কর্মস্থলে অনুপস্থিত, সহকারী পুলিশ কমিশনার বরখাস্ত
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘ ১০ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আরিফুজ্জামান গত বছরের ১৪ অক্টোবর থেকে কোনো প্রকার অনুমতি ছাড়াই তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার এই অনুপস্থিতি "অসদাচরণ ও পলায়ন" হিসেবে গণ্য, যা শাস্তিযোগ্য অপরাধ। এই বিধিমালার অধীনেই তাকে অনুপস্থিতির দিন থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, সম্প্রতি কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার অভিযোগে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি