ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, যমুনা সেতুতে যান চলাচল স্বাভাবিক
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে প্রায় সোয়া এক ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম পাড়ে এই অবরোধ শুরু হয়, যা দুপুর ১টা ১০ মিনিটে তুলে নেওয়া হয়। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে সড়ক যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ৯ বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এই দাবিতেই তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। গতকাল বুধবারও তারা প্রায় ৬ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এর ফলে সেতুর উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী একনেক সভায় তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এর আগে গত ২৬ জুলাই থেকে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে আসছেন। সরকারের পক্ষ থেকে এর আগে আশ্বাস দেওয়া হলেও গত ছয় মাসেও ডিপিপি অনুমোদন না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামেন।
যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি