ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ১৫ কারখানায় ছুটি
বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারের আশুলিয়ায় অবস্থিত নাসা গ্রুপের ‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভের কারণে টঙ্গী–আশুলিয়া–ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে আন্দোলন দমন করতে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের অন্তত ১৫টি তৈরি পোশাক কারখানায় তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, নাসা গ্রুপ কর্তৃপক্ষ ১০ থেকে ১৩ আগস্ট পর্যন্ত বকেয়া বেতন পরিশোধের আগে ৪ দিনের ছুটি দিয়েছিল। আজ ১৪ আগস্ট বেতন দেওয়ার কথা থাকলেও সকালে গেটের সামনে হঠাৎ করে একটি নতুন নোটিশ টানিয়ে আবারও ১৮ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা এবং বিক্ষোভে নামেন।নতুন নোটিশে বলা হয়, “১৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত অনিবার্য কারণে কারখানার সব বিভাগ ও শাখায় (জরুরি কাজে নিয়োজিত ছাড়া) সাধারণ ছুটি থাকবে। যথারীতি কাজ শুরু হবে আগামী ১৯ আগস্ট থেকে।”
শিল্প পুলিশ–১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, “শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে ১৫টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি